×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টানা বৃষ্টির কারনে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়ে গেল। বৃষ্টির কারনে আজ মাঠে নামারই সুযোগ পাননি বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা। 
সারারাত ও দিনের শুরু থেকে টানা বৃষ্টি হওয়ায়, আজ দুপুর ২ টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করেন ঢাকা টেস্টের ম্যাচ পরিচালনাকারীরা। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান।
৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান তুলে প্রথম দিন শেষ করেছিলো পাকিস্তান। আলো স্বল্পতার কারনে টেস্টের প্রথম দিন ৩৩ ওভার খেলা হয়নি। 
আলো স্বল্পতা ও বৃষ্টির কারনে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন ভেস্তে যায়। তবে দ্বিতীয় সেশনে খেলা শুরু হয়। ৬ দশমিক ২ ওভার খেলার হবার পর আবারও বৃষ্টিতে বন্ধ হয় খেলা। পরবর্তীতে বৃষ্টি না কমলে, দিনের খেলার ইতি টানেন আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। এতে ৬৩ দশমিক ২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলো পাকিস্তান। আজহার আলি ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে অপরাজিত ছিলেন। 
প্রথম দিন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রানে আউট হন। 
পাকিস্তানের পতন হওয়া দু’টি উইকেটই নেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
সিরিজের প্রথম টেস্ট ৮ উইকেটে জিতেছিলো পাকিস্তান। 
টস : পাকিস্তান
পাকিস্তান প্রথম ইনিংস :
আবিদ বোল্ড তাইজুল ৩৯
শফিক বোল্ড তাইজুল ২৫
আজহার অপরাজিত ৫২
বাবর অপরাজিত ৭১
অতিরিক্ত (লে বা-১) ১
মোট (২ উইকেট, ৬৩.২ ওভার) ১৮৮
উইকেট পতন : ১/৫৯ (শফিক), ২/৭০ (আবিদ)। 
বাংলাদেশ বোলিং :
এবাদত : ১২-১-৪৮-০,
খালেদ : ৭.২-১-২৬-০,
সাকিব : ১৫-৬-৩৩-০,
তাইজুল : ১৭-৫-৪৯-২,
মিরাজ : ১২-২-৩১-০।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat