×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৬
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কোভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রোববার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ছোঁড়ে। এ সময়ে উভয়পক্ষে সংঘর্ষ  হয়।
ব্রাসেলসে প্রায় আট হাজার লোক মিছিল করে ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরের দিকে এগিয়ে যায়। এ সময় তারা স্বাধীনতা বলে শ্লোগান দিতে থাকে। সদরদপ্তরের কাছাকাছি গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় দুটি ড্রোন ও একটি হেলিকপ্টার বিক্ষোভকারীদের মাথার ওপর দিয়ে উড়তে থাকে। বিক্ষোভকারীরা হেলিকপ্টার লক্ষ্য করে আতশবাশি ছুঁড়তে থাকে। পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়এবং বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। 
পুলিশ বলছে, তাদের দুজন কর্মকর্তা ও চার বিক্ষোভকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আরো ২০ জনকে আটক করা হয়েছে।  
বেলজিয়ামে মাস্ক পরা, লকডাউন ও ভ্যাকসিন পাশসহ করোনা নিয়ন্ত্রণে  কিছু বাধ্যতামূলক স্বাস্থ্য নীতির বিরুদ্ধে লোকজন এ বিক্ষোভ শুরু করে। 
এদিকে এরইমধ্যে শুক্রবার বেলজিয়ান প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রু স্যানিটারি আইন কঠোর করাসহ আরো কিছু কড়াকড়ি নিয়ম ঘোষণা করেন। 
বেলজিয়ামে জনসংখ্যা এক কোটি ১০ লাখ। দেশটিতে গত সাত দিনে দৈনিক গড়ে ১৭ হাজার ৮শরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে। মারা গেছে ৪৪ জন। 
এছাড়া করোনাক্রান্ত প্রায় আট’শ লোক মারাত্মক স্বাস্থ্য সংকটে রয়েছে। তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat