×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আতংকের কোন কারন নেই। এদিকে জি-৭ ভুক্ত স্বাস্থ্যমন্ত্রীরা ওমিক্রন নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। 
ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকায় খুব দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন নিয়ন্ত্রণে দেশে দেশে সীমান্তে কড়াকাড়ি ও নানা বিধিনিষেধ শুরু হয়েছে। এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে অষ্ট্রেলিয়া ও জাপান।
তবে বাইডেন আমেরিকানদের উদ্দেশ্যে বলেছেন,  তিনি ওমিক্রণের জন্য নতুন করে লকডাউন কিংবা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছেন না। 
এদিকে ওমিক্রনের কারনে এখনও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়া এটি ঠিক কতোটা সংক্রামক এবং বিদ্যমান টিকা এতে কতোটা কার্যকর তা এখনও স্পষ্ট নয়। 
জরুরি বৈঠক শেষে জি-৭ ভুক্ত স্বাস্থ্য মন্ত্রীরা বলেছেন, বিশ্ব সম্প্রদায় নতুন ও উচ্চ সংক্রামক করোনার ধরনের হুমকির মধ্যে। তাই জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন।
বাইডেন বলেন, ওমিক্রনের ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে। 
তিনি বলেন, ওমিক্রন প্রতিরোধে আমাদের পূর্বের চেয়ে অনেক বেশি হাতিয়ার রয়েছে। 
বাইডেন জানান, তার প্রধান চিকিৎসা উপদেষ্টা এন্থনি ফাউচি আশা করছেন,বুৃস্টারসহ বর্তমান টিকা দিয়েই ওমিক্রন প্রতিরোধ করা সম্ভব হবে। 
 যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী কোম্পানী ফাইজার এবং রাশিয়ার টিকা স্ফুটনিক ভি প্রস্তুতকারীরা বলেছে, তারা ওমিক্রন নিয়ে কাজ করছেন। মার্কিন কোম্পানী মর্ডানা বলেছে, তারাও ওমিক্রন প্রতিরোধে টিকার উন্নয়ন ঘটাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat