×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছে। করোনায় গতকাল মারা গিয়েছিল ৯ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৭৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, ঢাকা বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ২ জন মারা গেছে। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 
এদিকে, আজ ১৬ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩৯ জন। গতকাল ১৮ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৩৭ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ১৬ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৪১ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৭৮৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। তবে গতকাল এখানে ৫ জন মারা গেছে। 
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭৪ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat