×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নদীমাতৃক বাংলাদেশের নদনদী রক্ষায় রাজধানীতে আজ  ‘বুড়িগঙ্গা নদী উৎসব সাইকেল যাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক মানিক মিয়া এভিনিউ থেকে শুক্রবার সকাল ৯টায় ‘বুড়িগঙ্গা নদী উৎসব সাইকেল যাত্রা’ শুরু হয়ে বুড়িগঙ্গার ওপারে বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সুস্থভাবে বেঁচে থাকার অন্যতম অবলম্বন দেশের নদনদী রক্ষায় ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম ও বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ যৌথভাবে ‘বুড়িগঙ্গা নদী উৎসব সাইকেল যাত্রার’ আয়োজন করে।
বুড়িগঙ্গা নদীর এপার-ওপার দু’পারের সাইক্লিস্টদের মিলন মেলার পাশাপাশি নদী তীরবর্তী মানুষের সক্রিয় অংশ গ্রহণে নতুন প্রজন্মের মেলবন্ধনে নদীপ্রেম জাগ্রত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, বছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সাইকেল যাত্রা শেষ হলে সখানে শুরু হয় সাইক্লিস্টদের মিলন মেলা। এছাড়াও ডিংগী নৌকায় মানুষের নদী-যাত্রা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এতে অন্যরকম এক আনন্দ পরিবেশ গড়ে ওঠে।
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভপতি মোঃ আমিনুল ইসলাম টুববুসের সভাপতিত্বে এ সাইকেল যাত্রার শুভ উদ্বোধন করেন ওয়াটারকিপারস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী শরীফ জামিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাদের চৌধুরী। 
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আহমেদ কামরুজ্জামান ওয়াটারকিপারস বাংলাদেশের মডারেটরএম এম কবির মামুন, বিডি ক্লিক’র সাধারণ সম্পাদক আরিফ আহমেদসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat