×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ৩ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৭০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ ঢাকা বিভাগে ৬ জন এবং চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, রাজশাহী, বরিশাল, সিলেট,  ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত  হয়ে কেউ মারা যায়নি। 
এদিকে, আজ ১৮ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩৭ জন। গতকাল ২১ হাজার ২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৮৪ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার কমেছে দশমিক ২৪ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৮ লাখ ১ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ৫ জন মারা গেছেন। তবে গতকাল কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল  এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৬০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭৩ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat