×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করলেন বাংলাদেশ নারী দলের ব্যাটার শারমিন আকতার। আজ ওয়ানডে বিশ^কাপের বাছাই পর্বে গ্রুপ-বি’র ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলেন শারমিন। তার সেঞ্চুরিতে বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে  যুক্তরাষ্ট্রকে। ওয়ানডে ক্রিকেটে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশ নারী দলের। 
হারারের সানরাইজ স্পোটর্স ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। মুরশিদা খাতুনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৯৬ রান যোগ করেন শারমিন। ৫টি চারে ৫৬ বলে ৪৭ রান করে থামেন মুরশিদা। 
অধিনায়ক নিগার সুলতানা ৩৩ রানে আউট হন। তবে তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন শারমিন। ৬২ বলে ৬টি চারে ৬৭ রান করে থামেন ফারজানা। এই জুটি গড়ার পথে ইনিংসে ৪৩তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে তিন অংকে পা রাখেন শারমিন। সেঞ্চুরি করতে ১১৭ বল খেলেন ২৫ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার।
ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে দলকে বড় সংগ্রহই এনে দেন শারমিন। ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশ নারী দলের। বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৯ উইকেটে ২১১। যা ২০১৯ সালে লাহোরে পাকিস্তান নারী দলের বিপক্ষে করেছিলো বাংলাদেশ। 
১৪১ বল খেলে ১১টি চারে নিজের নান্দনিক ও স্মরনীয় ইনিংসটি খেলেন শারমিন। 
জবাবে ৩২৩ রানের বড় টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ৩০ দশমিক ৩ ওভারে ৫২ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। তারা নরিস সর্বোচ্চ ১৬ রান করেন। বাংলাদেশের সালমা খাতুন ১০ রানে, ফাহিমা খাতুন ৫ রানে ও রুমানা আহমেদ ১১ রানে ২টি করে উইকেট নেন। 
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে আসরে শুভ সূচনা করে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat