×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নের গুরুত্ব তুলে ধরে আগামী ২৮ নভেম্বর থেকে দুই দিনব্যাপী বিনিয়োগ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
বিডা বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ),  ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং  ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করছে।
নগরীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাসস’র সঙ্গে আলাপকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
সরকারের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং নেদারল্যান্ড। 
বিনিয়োগ সম্মেলনে  স্থানীয় নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও অর্থনীতিবিদরাও অংশ নেবেন বলে তিনি উল্লেখ করেন।
বিডা প্রধান জানান, দুইদিনব্যাপি এই সম্মেলনে  নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞরা ১১টি সম্ভাব্য খাতের সম্ভাবনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন। দ্বিতীয়  দিনে একটি কারিগরি অধিবেশন  অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। 
তিনি আরও জানান, সংশ্লিষ্ট খাতের  মন্ত্রী বা উপদেষ্টারা যেসব ক্ষেত্রে বিনিয়োগ সুযোগ রয়েছে সেসব বিষয়ে বিস্তারিত প্রবন্ধ তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat