×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০ হাজার স্বাস্থ্য সহকারি ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কার্যক্রম  হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘এই করোনার সময়ে ইতোমধ্যেই প্রায় ১৫ হাজার চিকিৎসক ও ২০ হাজার নার্স নিয়োগ করা হয়েছে। আরও ৪ হাজার চিকিৎসক ও ৮ হাজার নার্স নিয়োগের কাজ চলমান রয়েছে। এর মধ্যেই আরও প্রায় ১৫ থেকে ২০ হাজার স্বাস্থ্য সহকারি ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কার্যক্রম এখন হাতে নেয়া হয়েছে।’
জাহিদ মালেক আজ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত ‘কোভিড-১৯ মহামারি এবং এফসিফিএস পাসকৃত নতুন ইন্টার্নদের অভিনন্দন’ শীর্ষক সেমিনারে এসব কথা জানান। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশের প্রায় ৯ কোটি মানুষকে ভ্যাকসিনও দেয়া হয়েছে। এর ফলে, এখন দেশের মানুষ স্বস্থিতে আছে। তবে, দেশের এত বড় স্বাস্থ্যখাতের জন্য অনেক বেশি লোকবল প্রয়োজন। সে জন্য বিভিন্ন পদে ১৫ থেকে ২০ হাজার জনবল নিয়োগ করা হবে। এসব লোকবল নিয়োগ দেয়া হলে স্বাস্থ্যখাতের জনবল সমস্যার বেশ খানিকটা সমাধান হবে। 
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক বিল্লাল আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপ’র সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সানাল, মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat