×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে আগামী মাসের প্রথম দিকে সাড়ে তিন মাসের লকডাউন তুলে নিতে যাচ্ছে।
করোনা নিয়ন্ত্রণে নতুন কৌশল প্রণয়নের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডান সোমবার এ ঘোষণা দেন।
আর্ডান বলেন, আগামী ২ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে করোনা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ কার্যকর করা হবে। এতে তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরণ নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হবে।
সাংবাদিকদের তিনি বলেন, কঠিন সত্য হলো ডেল্টা ধরণ এখানে রয়েছে। এটি যাচ্ছে না।
তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশ যেখানে ডেল্টা ধরণকে পুরোপুরি নির্মূল করতে পারছে না, সেখানে নিউজিল্যান্ড এটি নিয়ন্ত্রণে অনেক ভালো অবস্থানে রয়েছে।
অকল্যান্ডে করোনার ডেল্টা ধরণ প্রথম শনাক্ত হওয়ার পর গত মধ্য আগস্টে কঠোর লকডাউন জারি করা হয়। কঠোর পদক্ষেপের কারণে ৫০ লাখ লোকের এ শহরে করোনায় মারা গেছে মাত্র ৪০ জন।
আর্ডান প্রথমে টিকার দেয়ার হার ৯০ শতাংশে পৌঁছানোর পর নতুন পদক্ষেপ কার্যকরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে টিকা দেয়ার হার ৮৩ শতাংশ। এ অবস্থাতেই ২ ডিসেম্বর থেকে নতুন পদক্ষেপ কার্যকর হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat