×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২১
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন সংস্থা মাহান এয়ার জানিয়েছে, তারা রোববার সাইবার হামলার শিকার হয়েছে। বেশ কয়েকবার কোম্পানিকে লক্ষ্য করে সাইবার হামলার পর এটি ছিল সর্বশেষ হামলা।
কোম্পানি এক বিবৃতিতে বলেছে, ‘মাহান এয়ারের কম্পিউটার সিস্টেম নতুন আক্রমণের শিকার হয়েছে।’ 
‘দেশের বিমান পরিবহন শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে এটি ইতোমধ্যে বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে যে, তাদের সকল ফ্লাইট নির্ধারিত সময়ে যাতায়াত করেছে তবে, ওয়েবসাইট ডাউন ছিল।
মুখপাত্র আমির হোসেন জোলানওয়ারী রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ‘আমাদের ইন্টারনেট নিরাপত্তা দল সাইবার হামলাকে ব্যর্থ করেছে।’
মাহান এয়ার হলো ইরানের প্রধান জাতীয় বিমান পরিবহন ইরান এয়ার-এর পর দ্বিতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা। এটি ২০১১ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু ইরানী কোম্পানির কালো তালিকাভূক্ত একটি ডমেস্টিক পরিবহন। এটি ইউরোপ ও এশিয়ার গন্তব্যগুলিতে সেবা দেয়৷
ইরান গত মাসে তার পেট্রোল বিতরণ ব্যবস্থায় সাইবার হামলা জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে যা দেশব্যাপী জ্বালানী পাম্পে বিপর্যয় সৃষ্টি করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat