×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-২০
  • ৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিয়ের ছয় মাস পার হতেই বলিউড অভিনেত্রী এভলিন শর্মা কন্যাসন্তানের মা হয়েছেন। গত ১২ নভেম্বর কন্যাসন্তান প্রসব করেন তিনি। এটি তার প্রথম সন্তান। মেয়ের নাম রেখেছেন আভা রানিয়া ভিন্দি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের এ সুখবর ভাগাভাগি করেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ নিজেই।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে এভলিন ক্যাপশন জুড়েছেন, ‘আভা ভিন্দির মা হওয়া আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।’
চলতি বছরের ১৫ মে দীর্ঘদিনের প্রেমিক তুশান ভিন্দিকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী এভলিন শর্মা। বিয়ের ছয় মাস পার হতেই কন্যাসন্তানের মা হলেন এ অভিনেত্রী।
এ বছরের জুলাইয়ে এভলিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন। বলেছিলেন, তিনি ও তার স্বামী প্রথম সন্তানের আশা করছেন। বেবি বাম্প দেখিয়ে ছবিও পোস্ট করেছিলেন।
বলিউড বাবলের খবর, ২০২১ সালের ১৫ মে অস্ট্রেলিয়ায় দীর্ঘদিনের প্রেমিক তুশানকে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এভলিন। অবশ্য বিয়ের দারুণ কিছু ছবি পোস্ট করে এ খবর জানান জুনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat