×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের ইস্পাহানে একটি শুকিয়ে যাওয়া নদী পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ করেছে লাখো মানুষ। জায়ান্দাহ রুদ নামের নদীটি এ অঞ্চলের অন্যতম প্রধান নদী ছিল। শুক্রবার (১৯ নভেম্বর) এখবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েক ডজন ভিডিওতে দেখা গেছে, নদীটি যেখানে বইত সেখানে বিক্ষোভকারীরা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন।
নদীর শুষ্কতা প্রদেশের কয়েক হাজার কৃষকের জীবিকাকে সরাসরি প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে। মূল নদীটি বছরের পর বছর ধরে পানির ঘাটতি এবং খরার সম্মুখীন হয়েছে। কিন্তু কর্মকর্তারা এখনো সমস্যার টেকসই সমাধান খুঁজে পাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat