×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে আগামীকাল প্রথম  টি-টোয়েন্টির  জন্য আজ  ১২ সদস্যের দল  ঘোষণা করেছে সফরকারী পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। 
পাকিস্তানের ঘোষিত ১২ সদস্যের দলে জায়গা হয়নি- আসিফ আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদ, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদিরের।
সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে। সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।  
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ১২ সদস্যের দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat