×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৭
  • ৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্তের হার বেড়েছে দশমিক ৩২ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ০৩ শতাংশ, যা আজ   বেড়ে হয়েছে ১ দশমিক ৩৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ করোনায় মারা গেছে ৬ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬৬ জন। গতকালের চেয়ে আজ ৪ জন বেশি মারা গেছে। গতকাল এই রোগে ২ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং  সিলেট বিভাগে ৩ জন মারা গেছে।  তবে, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৬৬ জন। গতকাল ২০ হাজার ৭৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২১৩ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮৩ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ এবং গতকাল এ হার ছিল দশমিক ৯৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন। গতকাল এখানে কেউ মারা যায়নি। 
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৫৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat