×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৯৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- বলিউড সুপারস্টার সালমান খানের পাঁচ বছরের সাজায় বেশ চটেছেন সালমান ভক্তরা। অনেকেই প্রতিবাদ করেছেন। এদের মধ্যে আলোচনায় এখন ভারতের পাটনায় বসবাসরত জোড়া বোন ফারাহ ও সাবা। নিজেদের সালমান খানের সখীবোন মনে করেন তারা। তাই ভাইয়ের সাথে জেল খাটতে চায়ছে তারা। ক্ষুব্ধ হয়ে ফারাহ বলেছেন, ‘ভাইজানকে বন্দি রাখা খুবই দুঃখজনক। আমাদেরকেও একই কারাগারে বন্দি করুন।’ জন্ম থেকেই ফারাহ ও সাবার মাথা একে অপরের সঙ্গে যুক্ত। পাটনার সামানপুরা এলাকায় বাস করেন তারা। অনেক চিকিৎসার পরও জোড়া বোনের মাথা আলাদা করা সম্ভব হয়নি। দু’জনই নিজেদের সালমানের ভক্ত হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আট বছর আগে সালমান খানের সঙ্গে তাদের দেখা হয়। সালমানকে দেখার আকুল আগ্রহ প্রকাশ করেন দুইবোন। বিষয়টা সালমানের কানে পৌঁছালে জোড়া বোনের জন্য উড়োজাহাজের টিকিট পাঠিয়ে দেন ও মুম্বাইয়ে থাকার ব্যবস্থা করেন ‘বজরঙ্গি ভাইজান’ তারকা। এর সুবাদে স্বপ্নের শহরে আসার সুযোগ পায় ওই দুই মেয়ে। রাখীবন্ধনের দিনে ফারাহ ও সাবার সঙ্গে দেখা করেন সালমান। সেদিন তার হাতে রাখী পরিয়ে দেন জোড়া বোন। সাবা বলেছেন, ‘আমরা গত আট দিন ধরে তার জন্য প্রার্থনা করছি। আদালতের রায়ে আমরা হতবাক হয়েছি, কারণ ভাইজান অপরাধী নন।’ ৬ মে দুপুরে সালমানের বিরুদ্ধে আদালতের রায় শুনে খাওয়া-দাওয়াই ছেড়ে দিয়েছেন তারা। দুপুরে খাবার নিয়ে যান সাবা ও ফারাহর বাবা শাকিল আহমেদ। সেই খাবার পড়ে থাকে টেবিলেই। একবার খাবারের থালাও স্পর্শ করেননি ওরা। যমজ কন্যার বাবা শাকিল আহমেদ অনেক চেষ্টা করেও ওদের মুখে খাবার তুলে দিতে পারেননি। বিষণ্ণ বাবা নিজেও সালমানের খবরটিতে দুঃখ প্রকাশ করেছেন। বিপন্ন হরিণ শিকারের মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়ায় থমকে গেছে বলিউড। গত ৫ এপ্রিল বিকালে রাজস্থানের যোধপুর আদালত তাকে পাঁচ বছরের সাজা দিয়েছেন। এরপর যোধপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কিছু প্রক্রিয়া সম্পন্নের পর তিনি পেয়েছেন ১০৬ নম্বর কয়েদির পরিচয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat