×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-১৩
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো.  মুরাদ হাসান এমপি বলেছেন, জাতির পিতার অবর্তমানে দেশের মানুষের জীবনমান উন্নয়নের কান্ডারি শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বাংলাদেশকে বঙ্গবন্ধু যে আদর্শ, পরিকল্পনা ও স্বপ্নের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন তা  স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তির কারণে তিনি তা সমাপ্ত করে যেতে পারেননি। জাতির পিতার অবর্তমানে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কান্ডারি হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মজবুত প্রাচীরের মতো অটল দেশপ্রেম, দৃঢ় মানসিকতা, দূরদর্শিতা ও মানবিক গুণাবলি তাকে আসীন করেছে বিশ্ব নেতৃত্বের আসনে।
প্রতিমন্ত্রী আজ  জেলার সরিষাবাড়ী পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধনকালে এসব কথা বলেন । তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার, বিশ্বের অনগ্রসর দেশ ও জাতির আদর্শ শেখ হাসিনা আজ দক্ষ নেতৃত্বের রোল মডেল। তাঁর হাত ধরেই বাঙালি জাতি এক ও অভিন্ন সত্তায় গড়ে উঠছে।
মুরাদ হাসান বলেন, কেউ কোনদিন কল্পনা করতে পারেনাই যে বিদেশি অর্থায়ন ছাড়া দেশের টাকায় পদ্মা সেতু করা সম্ভব। পাকিস্তানের দালালেরা পদ্মাসেতু নির্মান বন্ধ করার জন্য অনেক অপচেষ্টা চালিয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। জাতির পিতার কন্যা তা করে দেখিয়েছেন। তিনি শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নও করেন।
সারা দেশে যোগাযোগ ব্যবস্থার আধূনিকায়নে কাজ করে যাচ্ছে সরকার জানিয়ে তিনি বলেন, এই উন্নয়ন দেশ বিরোধী একটি শ্রেণি চোখে দেখে না। তারা নানা ঘটনার জন্ম দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে চায়। যোগাযোগের নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না বলেন ডা.মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, সহকারী কমিশনার ভূমি ফাইযুল ওয়াসিমা নাহাত, পৌর মেয়র মনির উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat