×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্র অভিবাসী সংকট বিষয়ে বেলারুশের কঠোর সমালোচনা করেছে। পোল্যান্ডের সাথে তাদের সীমান্তে কয়েকশ’ অভিবাসী আটকা পড়েছে। এটাকে কেন্দ্র করে মিনস্ক ও ইইউ’র মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের পর তারা এ সমালোচনা করে। খবর এএফপি’র।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন প্রায় দুই হাজার অভিবাসী প্রশ্নে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া বেলারুশের সাথে আলোচনা শুরু করতে ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছে। এ সব অভিবাসীর অধিকাংশ মধ্য প্রাচ্যের দেশগুলো থেকে আসা কুর্দি। তারা প্রায় হিম শীতল তাপমাত্রায় বেলারুশ ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমান্তে একটি ক্যাম্পে অবস্থান করছে।
পোল্যান্ড  এসব অভিবাসীদের সীমান্ত অতিক্রমের সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে বেলারুশ তাদেরকে সীমান্ত অতিক্রম করার ব্যাপারে প্রলুব্ধ করায় মিনস্ক’কে দায়ী করে।
এ সংকট বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বেলারুশের কঠোর সমালোচনা করে। কেননা, নিরীহ এ সব মানুষ দেশটির রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এমন দুর্দশার মুখে পড়ে।
যৌথ এক বিবৃতিতে তারা জানায়, ‘মিনস্ক’র উদ্দেশ হচ্ছে প্রতিবেশি দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক সীমান্ত অস্থিতিশীল করে তোলা।’
বিবৃতিতে বেলারুশের মিত্র দেশ রাশিয়ার কথা উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat