×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-১১
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র  কোভ্যাক্স (সিওভিএক্স) কাঠামোর অধীনে বাংলাদেশকে ফাইজার টিকার আরো ১ কোটি ৪০ লাখ ডোজ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ।
তিনি  আজ ফ্রান্স থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, “সুসংবাদ হল, কোভ্যাক্সের অধীনে বাংলাদেশের জন্য মার্কিন প্রশাসন আরও ১৪ মিলিয়ন ফাইজার ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছে।”
বুধবার কোভিড-১৯ এবং পরবর্তী বিষয়ে ড. এ কে আবদুল মোমেনসহ ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ মন্ত্রী পর্যায়ের অংশগ্রহণে এই ভার্চুয়াল বৈঠকটি সঞ্চালনা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন। 
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সব দেশের জন্য সার্বজনীনভাবে সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন প্রদানের দাবি জানান।
তিনি বাংলাদেশে স্থানীয়ভাবে কোভিডের টিকা উৎপাদনের জন্য ওষুধ কোম্পানিগুলোকে উৎসাহিত করারও আহ্বান জানান।
ড. মোমেন বৈঠকে জানান, বাংলাদেশ ইতিমধ্যে ৩ কোটি ২০ লাখ মানুষকে দুই ডোজ টিকা এবং ৪ কোটি ৬০ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দিয়েছে। দেশের ১৬ কোটি ৫০ লাখ মানুষের অন্তত  ৮০ শতাংশকে টিকা দিতে আরও অনেক টিকা দরকার। 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে করোনা সংক্রমণ সম্পর্কে বলেন, বাংলাদেশে এই হার এখন এক শতাংশের কাছাকাছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat