×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১১
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জার্মানীতে বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক ৫০ হাজার ১৯৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবর জানায়।
কোভিড-১৯ শুরুর পর এই প্রথম জার্মানীতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল। বিদায়ী চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এই সংক্রমণ বৃদ্ধিকে ‘নাটকীয়’ বলে বর্ণনা করেছেন।
চ্যান্সেলরের মহিলা মুখপাত্র  বলেন, এই মহামারি মারাত্বকভাবে ফিরে আসছে। তিনি এ অঞ্চলের কর্মকর্তাদের প্রতি করোনার বিস্তার রোধে আরো পদক্ষে গ্রহণের আহ্বান জানান।
সাস্কোনি, বাভারিয়া এবং অতি সম্প্রতি বার্লিন  বেশি মাত্রায় সংক্রমিত রাজ্যগুলোর অন্যতম। এখানকার যে সব মানুষ টিকা নেননি, তাদের ওপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে, টিকা গ্রহণ না করা লোকদের ওপর সোমবার থেকে বার্লিন রেঁস্তোরা, বার,  বিনোদন কেন্দ্র ও চুল কাটার দোকানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে।
মহামারি শুরুর পর থেকে জার্মানিতে ৪৯ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat