×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১০
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গত ২৪ অক্টোবর মুখোমুখি হয়েছিলো চিরপ্রতিদ্বন্দি  ভারত ও পাকিস্তান। রেকর্ড ১৬ কোটি ৭০ লাখ  দর্শক দুই চিরপ্রতিদ্বন্দির  ম্যাচটি দেখেছে।
সম্প্রচারকারীদের দাবি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট  দর্শক বিবেচনায়  এটি নতুন রেকর্ড।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ। স্টার স্পোর্টসের এক কর্মকর্তা বলেন, ‘১৬ কোটি ৭০ লাখ মানুষ ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছে। যা ইতিহাস তৈরি করেছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের দেখা টি-টোয়েন্টি ম্যাচ এটি।’গত সপ্তাহ পর্যন্ত  টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট দর্শকসংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি আশি লাভ। যার মধ্যে বাছাই পর্ব ও সুপার টুয়েলভ পর্যায়ে প্রথম ১২টি ম্যাচ ছিলো।এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সম্প্রচার দর্শক সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল। ঐ ম্যাচের দর্শকসংখ্যা ছিল ১৩ কোটি ৬০ লাখ। যা এতদিন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
রেকর্ড গড়া ঐ ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে ভারত। আর আগামীকাল সেমিফাইনালের লড়াইয়ে নামছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat