×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, যারা ধর্ম নিয়ে বাণিজ্য করে, রাজনীতি করে, যারা স্বাধীনতার বিরোধীতাকারী, তারাই তার সমালোচনা করেছেন। তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুসলমান ছিলেন উল্লেখ করে মুরাদ হাসান বলেন তিনি অসংখ্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন। তিনি অন্য ধর্মের বিরুদ্ধে কখনো কথা বলেন নাই।
প্রতিমন্ত্রী আজ উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে সরিষাবাড়ী উপজেলার সকল ওলামায়েকেরাম ও  ইমামদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জিয়াউর রহমান রাজাকার ও আলবদরদের মন্ত্রী বানিয়েছেন উল্লেখ করে  মুরাদ হাসান বলেন, জিয়া ছিলেন পাকিস্তানের দালাল।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১বার হত্যা চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন। ২১ আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে। মানব ঢাল তৈরি করে তাকে বাঁচানো গেলেও এ ঘটনায় অসংখ্য নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন।
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ লতিফ, সহ-সভাপতি শাহাজাদা, সরিষাবাড়ি উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat