×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর  প্রথমবারের মতো চালু হয়েছে সাধারণ জরুরি বিভাগ। এখানে ২৪ ঘণ্টাই মিলবে স্বাস্থ্যসেবা।
আজ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, বর্তমানে ১০০টি শয্যা নিয়ে সাধারণ জরুরি বিভাগ চালু হলেও পরবর্তীতে শয্যা সংখ্যা ২০০ তে উন্নীত করা হবে। এছাড়াও গাইনী, নবজাতক, অর্থোপেডিক, নিউরোসার্জারি, কার্ডিওলজিসহ বিভিন্ন বিভাগে বিদ্যমান জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন,চিকিৎসা শিক্ষা,সেবা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণ জরুরি বিভাগের বিকল্প নেই। আরো আগেই এই কার্যক্রম শুরু করার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপে তা সম্ভব হয়নি।
সাধারণ জরুরি বিভাগ চালু হওয়ায় এখন থেকে সাধারণ মানুষের চিকিৎসাসেবার দ্বার আরো প্রসারিত হলো বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন,উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ,কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এইচ এম জহুরুল হক সাচ্চু প্রমুখসহ সম্মানিত ডীনবৃন্দ ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat