×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-৩১
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে কুমিল্লায় পূজা মন্ডপে ঘটনার ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ায় হামলা-সংঘর্ষের মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়া ৪ আসামিকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।
কক্সবাজার আদালতে তাদের আত্মসমর্পণ করতে হবে। রাষ্ট্রপক্ষে আনা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের চেম্বার কোর্ট বিচারপতি ওবায়দুল হাসান আজ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
১৩ অক্টোবর কুমিল্লার নানয়া দীঘির পর একটি পূজামন্ডপে পবিত্র কোরআন রেখে অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন জেলায় পূজামন্ডপে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের দুর্গা মন্দিরেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ অক্টোবর মামলা হয়।
সেই মামলায় পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, একই উপজেলার যুবদলের সভাপতি কামরান জাদীদ, ৪নং ওয়ার্ড সদস্য সাজ্জাদ, বিএনপির সক্রিয় সমর্থক ব্যবসায়ী শাহনেওয়াজ আজাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ২৮ অক্টোবর তাদের ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দেন। এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat