×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১০-৩০
  • ৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে শনাক্ত হার কমেছে দশমিক ৪৬ শতাংশ। একদিন আগে এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৭১ শতাংশ। আজ কমে হয়েছে ১ দশমিক ২৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত  হয়েছে ১৬৬ জন। গতকাল ১৭ হাজার ৮১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩০৫ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৪৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ১১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৮ জন মারা গেছে। আগের দিনের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছে। আগের দিনে মারা গিয়েছিল ৭ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ২ জন। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। 
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৭ হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮৮ জন। শনাক্তের হার ১ দশমিক ২০ শতাংশ এবং আগের দিনে এ হার ছিল ১ দশমিক ৮২ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টা মারা গেছেন ৪ জন। আগের দিনে মারা গিয়েছিল ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছে। তবে, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৮০ জন। সুস্থ্যতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। আগের দিনে সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৬৯ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat