×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৩
  • ৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় ২০২২ সালে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে  সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে চলমান সুপার টুয়েলভে  নিশ্চিত করায়  আগামী বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হচ্ছে না  বাংলাদেশকে।
বাংলাদেশের সাথে সরাসরি আগামী বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে শ্রীলংকা, স্কটল্যান্ড ও নামিবিয়া।  
প্রথমবারের মত এবারের বিশ্বকাপে খেলতে নেমেছিলো নামিবিয়া। বাছাই পর্বে গ্রুপ ‘এ’ থেকে রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে ওঠে। ফলে অস্ট্রেলিয়া বিশ্বকাপেও দেখা যাবে নামিবিয়াকে। ১৬ দলের বিশ্বকাপে বাংলাদেশ, শ্রীলংকা ও স্কটল্যান্ডের সাথে সুপার টুয়েলভ নিশ্চিত করে তারা। 
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিন আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে। কারন এবারের বিশ্বকাপে র‌্যাংকিং অনুযায়ী সেরা আটে ছিলো তারা। অস্ট্রেলিয়ায় ২০২০ সালে হওয়ার কথা থাকলেও  কোভিডের  কারণে সেটি পিছিয়ে ২০২২ সালে হবে। 
২০২২ সালের শুরুতে দু’টি কোয়ালিফাইং টুর্নামেন্ট থেকে বাকি চারটি স্থান পাঁচটি অঞ্চল থেকে সেরা দলদের যোগ্যতার মাধ্যমে নেয়া হবে। 
আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘আমরা ইতোমধ্যেই পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে কিছু দুর্দান্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখেছি। যেখানে বাংলাদেশ, নামিবিয়া, স্কটল্যান্ড এবং শ্রীলংকা সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। যার স্বীকৃতি হিসেবে  ২০২২ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য জায়গা করে নিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat