×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৯
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। তারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধীতাকারী সেই অপশক্তিরাই দেশকে তাদের সাধের পাকিস্তানের মতো একটা অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।
আজ বিকেলে গাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে প্রস্তাবিত গাজীপুর কালেক্টরেট হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। 
এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হোসেন, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের গাজীপুর কালেক্টরেট হাই স্কুল প্রতিষ্ঠা শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখবে। আগামী দিনে আমরা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখি এবং প্রত্যাশা করি। গাজীপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশানুরূপ সাফল্য অর্জন করতে পারলে এলাকার শিক্ষার্থীদের ঢাকার ওপর নির্ভর  করতে হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat