×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১০-১৯
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু করলো শ্রীলংকা।আজ বাছাই পর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলংকা ৭ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে শ্রীলংকা। লংকান বোলারদের  বিপক্ষে  নামিবিয়ার ব্যাটাররা প্রতিরোধ গড়তে পারেননি।ব্যাটারদের ব্যর্থতায় ১৯ দশমিক ৩ ওভারে ৯৬ রানে অলআউট হয় নামিবিয়া। তিনজন ব্যাটার দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। সর্বোচ্চ ২৯ রান করেছেন ক্রেইগ উইলিয়ামস। অধিনায়ক জেরার্ড এরামুস ২০ রান করেন। শ্রীলংকার মহেশ থিকসেনা ৩টি, লাহিরু কুমারা-হাসারাঙ্গা ডি সিলভা ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ৯৭ রানের সহজ টার্গেট ৩৯ বল বাকী রেখেই স্পর্শ করে  শ্রীলংকা। তবে শুরুতেই বিপদেই পড়েছিলো লংকানরা। ২৬ রানের মধ্যে উপরের তিন ব্যাটার দ্রুত ফিরেন। তবে চতুর্থ উইকেটে ৫০ বলে অবিচ্ছিন্ন ৭৪ রান গড়ে শ্রীলংকার জয় নিশ্চিত করেন আবিস্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসে।ফার্নান্দো ২৮ বলে ২টি ছক্কায় অপরাজিত ৩০ এবং রাজাপাকসে ২৭ বলে অপরাজিত ৪২ রান করেন। ৪টি চার ও ২টি ছক্কা হাকান রাজাপাকসে।আগামী ২০ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat