×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ৫০ তম বার্ষিকী স্মরণে ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) আগামী মাস থেকে ভারতের সকল রাজ্যের রাজধানীতে মাসব্যাপী দীর্ঘ কর্মসূচি  গ্রহণ করছে। 
কংগ্রেস নেতা ক্যাপ্টেন প্রবীন দাবার বুধবার মিডিয়াকে বলেন, “১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মরণে নভেম্বর মাস থেকে ভারতের সকল রাজ্যের রাজধানীতে মাসব্যাপী কর্মসূচী আয়োজনের পরিকল্পনা করেছে কংগ্রেস।”
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে নয়াদিল্লীতে একটি  জাতীয় কর্মসূচীর মাধ্যমে মাসব্যাপী কর্মসূচী নেয়া হবে। কর্মসূচীতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আয়োজিত একটি চিত্র প্রদর্শনী উদ্বোধনের পরে ক্যাপ্টেন দাবার এ কথা বলেন। তিনি চিত্র প্রদর্শনীর দায়িত্বে রয়েছেন। 
কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পিয়াঙ্কা গান্ধী ভদ্র গতকাল ভারতের রাজধানীর আকবর রোডে কংগ্রেস পার্টির কার্যালয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের শত শত ছবি প্রদর্শিত হচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাতের ছবি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ভারতীয় সৈন্যসহ মুক্তিযোদ্ধাদের ছবি এবং যুদ্ধক্ষেত্রে তাদের সাহসিকতার চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।
এছাড়াও তৎকালীন রেসকোর্স ময়দান অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ৯৩ হাজারের বেশী পাকিস্তানী সৈন্যের আত্মসমর্পনের ঐতিহাসিক ছবি এবং যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খার্গে, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি, দলের সিনিয়র নেতা গোলাম নবী আজাদ, সাংগঠনিক সম্পাদক কে সি বেনুগোপাল  এবং কোষাধ্যক্ষ পবন কুমার বানসাল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য নেতাদের  সাথে প্রদর্শনী ঘুরে দেখেন।  
এদিকে, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে সকল রাজ্যের রাজধানীতে অন্যান্য কর্মসূচী আয়োজনের জন্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat