×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, সকল ধর্মাবলম্বীর যথাযথ মর্যাদা ও স্বাধীনতা নিয়ে উৎসব উদযাপনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি, এটাই প্রধানমন্ত্রীর শিক্ষা ও বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ।
তিনি আজ রাজধানীর খামাড়বাড়ী শারদীয় দুর্গোৎসবের মহা নবমীর শারদীয় শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিবছরের ন্যায় এবারও সনাতন সমাজ কল্যাণ সংঘ (সসকস) পূজার আয়োজন করে।  সংঘের সাভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে মন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়  করেন।
ডা. মুরাদ বলেন, ‘প্রতিটি ধর্মকে আমরা সম্মান করি। আমরা সম্প্রীতির বন্ধনে  একসাথে বসবাস করছি। এই সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। আমরা চাই দেশে শান্তি বজায় থাকুক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। এটাই হচ্ছে সব ধর্মের মূলকথা,শান্তি ও মানবতা। এই শান্তি এবং মানবতার লক্ষ্য নিয়েই বাংলাদেশ গড়ে উঠেছে। বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের পথে।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এদেশ স্বাধীন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে।
সনাতন সমাজ কল্যাণ সংঘের সাভাপতি কৃষিবিদ সমীর চন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat