×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সিলেট ও চট্রগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের দুবাইতে সরাসরি ফ্লাইট চালু করা হবে।
শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। এর আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদেন প্রবাসী  কল্যাণমন্ত্রী ।
এসময় দুবাইয়ে সিলেট থেকে সরাসরি বিমান চলাচলের ব্যাপারে মন্ত্রী বলেন, সিলেট ও চট্রগ্রাম থেকে দুবাইয়ে সরাসরি কোন ফ্লাইট নেই, তবে দুই জেলার অনেক যাত্রী দুবাইয়ে যাওয়া আসা করেন।
তিনি বলেন, সিলেটের তুলনায় চট্টগ্রাম থেকে দুবাইয়ের প্যাসেঞ্জার বেশী। তাই আগে চট্রগ্রাম থেকে সরাসরি দুবাইয়ে ফ্লাইট চালু হবে। এরপর হবে সিলেট থেকে। এতে করে যাত্রীদেও ভোগান্তি কমার পাশাপাশি সময়ও অনেকটা সাশ্রয় হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat