×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-৩০
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল বুধবার সুস্পষ্টভাবে স্বীকারোক্তি দিয়ে বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধ ‘ব্যর্থ’ হয়েছে। খবর এএফপি’র।
ইউএস জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে বলেন, ‘আমাদের সকলের কাছে এটি সুস্পষ্ট যে তালেবান কাবুল দখল করায় আফগানিস্তান যুদ্ধ আমাদের চাওয়া অনুযায়ী শেষ হয়নি।’
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং রাজধানী কাবুল থেকে হুড়োহুড়ি করে লোকজনকে সরিয়ে নেয়ার ব্যাপারে কমিটির শুনানিতে মিলি বলেন, ‘এ যুদ্ধ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে।’
মিলি বলেন, ‘সর্বশেষ ২০ দিন বা এমনকি ২০ মাস এটি ব্যর্থ ছিল না।’
প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সামরিক উপদেষ্ঠার দায়িত্ব পালন করা এ জেনারেল বলেন, আফগানিস্তান থেকে ‘ফিরে আসার কৌশলগত ধারাবাহিক সিদ্ধান্তের ক্রমবর্ধিত প্রভাবে এমনটা হয়েছে। বাইডেন আফগানিস্তানে মার্কিন সৈন্যের ২০ বছরের উপস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দেন।
গত এপ্রিলে বাইডেন ৩১ আগস্ট নাগাদ আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে তালেবানের সাথে করা একটি চুক্তি অনুযায়ী তিনি এমন নির্দেশ দেন।
মিলি ও  ইউএস সেন্ট্রাল কমান্ড কমান্ডার ম্যাকেঞ্জি মঙ্গলবার সিনেট কমিটিকে বলেন, তারা ব্যক্তিগতভাবে আফগানিস্তানে আড়াই হাজার সৈন্য রাখার সুপারিশ করেছিলেন।
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আফগানিস্তানের ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে ‘আংশিক’ পরামর্শ বাইডেন গ্রহণ করেছেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটনে আল-কায়েদা হামলার পর যুক্তরাষ্ট্র দেশটিতে আগ্রাসন চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat