×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্দোলনের নামে আবারও মানুষ পোড়ানোর পরিকল্পনা করলে দেশে জনগণকে ঐক্যবদ্ধ করে জবাব দেয়া হবে। 
আজ বুধবার পুরান ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ‘জননেত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে’ বিশেষ দোয়া এবং এতিম, অসহায় ও দুস্থদের মাঝে উন্নতমানের খাদ্য-বস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে জাহাঙ্গীর কবর নানক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় বড় কথা বলেন। একটা কাজ দেখান, যে কাজটি আপনার প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া করেছে, অথবা বেগম খালেদা জিয়া করেছে। শেখ হাসিনার উন্নয়নের ফিরিস্তি সারাদিন বললেও শেষ হবে না। 
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে যোগ্য নেতার প্রয়োজন রয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য নেতাকে যোগ্য পদ/স্থান দিতে হবে। তাহলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো লক্ষ্যে পৌঁছাতে পারবো।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat