×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২৮
  • ৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফর্ম ফিরে পেয়েছেন মুশফিকুর রহিম। তার ব্যাটিং  নৈপুন্য আজ বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) দলের বিপক্ষে  ‘এ’ দল ৬ উইকেটের জয় পেয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অপরাজিত ৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন টাইগার দলের শীর্ষস্থানীয় এই ব্যাটসম্যান। 
সাম্প্রতিক সময়ে রান খরায় ভুগছিলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাত্র ৩৯ রান  করেছেন তিনি। তন্মধ্যে আবার দুই ম্যাচে মাঠ ছেড়েছেন শুন্য হাতে। 
এ কারনেই বাংলাদেশে সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান স্বেচ্ছায় ‘এ’ দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ফর্মে ফেরার লক্ষ্যেই বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেন তিনি। 
ফর্মেট ভিন্ন হলেও রান পেলে মুশফিক আত্মবিশ্বাস ফিরে পাবেন বলে এর আগে মত দিয়েছিলেন বিশেষজ্ঞরা। দারুনভাবে সেই প্রত্যাশাকে বাঁচিয়ে রাখলেন তিনি। 
প্রথমে ব্যাটিং পেয়ে এইচপি দল ৪৮.৫ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান করে। জবাবে ৪৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে ‘এ’ দল। মুশফিক ৯১ বলের মোকাবেলায় একটি ছয় ও চারটি বাউন্ডারি হাকিয়ে অপরাজিত ৭০ রান সংগ্রহ করেন। ৮১ বলে ৬০ রান তুলে তাকে উপযুক্ত সংগ দিয়েছেন ইমরুল কায়েস।
এর আগে ওপেনার মোমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত উড়ন্ত সুচনা এনে দেন ‘এ’ দলকে। শান্ত মাত্র ১৮ বলে ২৭ রান সংগ্রহ করেন। আর মোমিনুল দলীয় সংগ্রহে যোগ করেন ২৯ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুরের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে তুলেন কায়েস। জাতীয় দলের সাবেক ওপেনার বিদায় নিলেও দলকে জয় পর্যন্ত টেনে নিয়ে যান মুশফিক। সেই পথে তাকে সহযোগিতা করেছেন মোসাদ্দেক হোসেন (২৪) ও মোহাম্মদ মিথুন (অপ: ২৮)।
এর অগে বেশ দারুন ভাবেই শুরু করেছিল এইচপি। ওপেনার তানজিদ হোসেন ৯৩ বলে ছয়টি চার ও দুটি ছক্কায়  স৮১ রান সংগ্রহ করেন। মোসাদ্দেকের আক্রমন শুরুর আগে আরেক ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু দলীয় সংগ্রহ শালায় যোগ করেন ৫১ রান। মোসাদ্দেক ৩১ রান দিয়ে চার উইকেট নিয়ে তাদের রাশ টেনে ধরেন। সঙ্গে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও শহিদুল ইসলাম। 
সিরিজের বাকী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২ ও ৪ অক্টোবর। পরের ওই দুই ম্যাচে অংশ নিবেন না মুশফিক। টি-২০ বিশ্বকাপে অংশ নিতে আগামী ৩ অক্টোবর দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat