×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২৮
  • ৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)  ও  জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। 
তিনি বলেন, সাময়িক পরীক্ষার মধ্য দিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হবে । 
আজ মঙ্গলবার রাজধানীর গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত  গাছ রোপণ  কর্মসূচির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু শুধু জিপিএ-৫ এর পিছনে ছুটলে হবে না,  শিক্ষার্থীদের  প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। এছাড়া চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্ত হয়ে একযোগে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। 
উল্লেখ্য,করোনা ভাইরাস পরিস্থিতিতে গত ২০২০ সালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়া সম্ভব  হয়নি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat