×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৯-২২
  • ৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকার কোভিড-১৯ ভাইরাস নিয়ন্ত্রনে সরকারি প্রচেষ্টা আরও জোরদার করতে জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস লিমিটেড থেকে প্রায় ১১ কোটি অটো ডিস্যাবল (এডি) সিরিঞ্জ এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও বেশি পরিমানে ক্রয়ের একটি  প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির ২৬তম ভার্চ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
অর্থমন্ত্রী কামাল বৈঠক শেষে সাংবাদিকদের জানান, স্বাস্থ্য সেবা বিভাগের অধিন ওষুধ প্রশাসনের মহাপরিচালক এই সিরিঞ্জগুলো  ক্রয় করবে।
তিনি জানান, জেএমআই একটি সুপরিচিত কোম্পানি এবং এই প্রস্তাবের অধিন শুধু তাদের কাছ থেকেই সিরিঞ্জ ক্রয় করা হবে।
অর্থমন্ত্রী আরও জানান, এই একই বৈঠকে জরুরী ভিত্তিতে সরবরাহের জন্য জি টু জি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অতিরিক্ত ৮০ হাজার মেট্রিক টন এইচএফও ক্রয়ের আপর একটি প্রস্তাবও বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat