×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ৯৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের এটিএম বুথে ছিনতাইয়ের চেষ্টাসহ দু’টি পৃথক ঘটনায় নগরীতে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। কোতোয়ালী থানাা ফিরিঙ্গীবাজার ও পুরোনো রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। 
কোতোয়ালী থানা পুলিশ জানায়, গতকাল রাত দুইটার দিকে ৩ ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে ফিরিঙ্গীবাজার মোড়ে ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের কাছে যায়। তারা মোটরসাইকেলটি রাস্তার বিপরীত পাশে রেখে টাকা তুলবে বলে এটিএম বুথের শার্টারে ধাক্কা দিতে থাকে। এটিএম বুথের ভিতরে থাকা সিকিউরিটি গার্ড মো. নাজিম উদ্দিন (৫২) শার্টার না খুললে আসামিগণ বাহির হতে জোরপূর্বক শার্টার খুলে এটিএম বুথের গ্লাসের দরজা খোলার চেষ্টা করে। রাত ১২ টার পরে এটিএম বুথের দরজা খোলার নিষেধাজ্ঞা থাকায় সিকিউরিটি গার্ড দরজা খোলেনি। এতে উত্তেজিত হয়ে ছিনতাইকারীরা চেচামেচি করে গার্ডকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গ্লাসের দরজা ভাঙার চেষ্টা করে। তাদের চিৎকারে আশেপাশে থাকা লোকজন ঘটনা বুঝে থানায় সংবাদ দিলে এসআই সুকান্ত চৌধুরী ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করেন। আসামিরা জিজ্ঞাসাবাদে এটিএম বুথের টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে আসে বলে স্বীকার করে। 
ধৃত ৩ ছিনতাইকারী হচ্ছে নোয়াখালী জেলার সোনইমুড়ী থানার ওয়াসেকপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন প্রকাশ বাবু (৩২),  কর্ণফুলী বৈরাগ ইউনিয়নের হামিদ আলীর বাড়ির মৃত আফছু মিয়ার পুত্র জহির আলম (৩৪) ও একই এলাকার অছি উদ্দিন চৌধুরী বাড়ির মো. ইউনুছের পুত্র আদনান (৩৭)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 
এদিকে, এসআই অমিতাভ দত্ত ফোর্সসহ গতরাতে নৈশ ডিউটিকালে পুরাতন রেল স্টেশন সংলগ্ন নার্সারির সামনে ফুটপাতের ওপর দুই লোককে সন্দেহজনক ঘুরাফেরা করতে দেখে তাদেরকে আটক করেন। আসামিরা জিজ্ঞাসাবাদে পথচারীদের মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছে বলে স্বীকার করে। শাহ জালাল (২০) ও আহসান প্রকাশ যুবরাজ (২২) নামে দুই ছিনতাইকারীর দেহ তল্লাশী করে ২ টি টিপ ছোরা উদ্ধার করা হয়। দু’জনের বাড়ি কুমিল্লা মুরাদনগর এবং তারা বাকলিয়া ইছহাকের পুল এলাকায় থাকতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat