×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৯-০৯
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার চৌদ্দগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দু’টি ড্র্রেজার মেশিন ধ্বংস করেছে। এ সময় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামে ডাকাতিয়া নদী অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল। 
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন  বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং এ কাজে ব্যবহৃত দু’টি ড্রেজার ধ্বংস করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করেন চৌদ্দগ্রাম থানার এসআই ইমরানের নেতৃত্বে পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat