×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-০৮
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানে তালেবান মঙ্গলবার যে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।দেশটি বলেছে, তারা এ সরকারের কাজ দেখে তাদের মূল্যায়ন করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, নতুন সরকারের তালিকা আমরা লক্ষ্য করেছি। এখানে তালেবান ও তাদের ঘনিষ্ঠ সহযোগীরা থাকলেও কোনো নারী নেই।  এছাড়া এমন কিছু ব্যক্তিকে নেয়া হয়েছে যাদের দেখে আমরা উদ্বিগ্ন।তিনি আরো বলেন, আমরা বুঝতে পেরেছি তালেবান তত্ত্বাবধায়ক সরকার হিসেবে এটি উপস্থাপন করেছে। আমরা তাদের কাজ দেখে মূল্যায়ন করব, কথায় নয়।উল্লেখ্য, তালেবান যে সরকার গঠন করেছে তাতে  গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে তালেবানের কয়েকজন বর্ষীয়ান নেতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা হাক্কানি নেটওয়ার্কের নেতাদের।সরকারের প্রধান করা হয়েছে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে। সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে তাঁর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানি। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসীর তালিকায় আছেন। তাঁর মাথার জন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। এমন আরও কয়েকজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat