×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিজেকে রেখেই সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যে দলটির অধিনায়ক নির্বাচন করা হয়েছে  ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতের দলনেতা মহেন্দ্র সিং ধোনিকে। 
সম্প্রতি ক্রীড়া বিষয়ক  ওয়েবসাইট স্পোর্টসকিডার সাথে আলাপচারিতায় সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজান সাকিব। 
সাকিবের সেরা একাদশে জায়গা হয়নি তিনবার ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের। বাদ পড়েছেন কিংবদন্তি ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসও।
সাকিব তার একাদশে ওপেনার হিসেবে রেখেছেন ভারতের শচীন টেন্ডুলকার ও পাকিস্তানের সাঈদ আনোয়ারকে। তিনে ব্যাট হাতে থাকছেন ইউনিভার্স বস ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। চার নম্বরে আছেন, ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। 
কোহলির আক্রমানত্মক মনোভাব বেশি পছন্দ বলেও অভিমত ব্যক্ত করেন বিশ্ব সেনরা টি-টুয়েন্টি অলরাউন্ডার সাকিব। 
মিডল-অর্ডারে কোহলির সাথে থাকছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জক ক্যালিস ও ধোনি। অধিনায়কের পাশাপাশি উইকেটের পেছনের দায়িত্বও পালন করবেন ধোনি। ব্যাটিং পজিশনে সাত নম্বরে নিজেকে রেখেছেন সাকিব।
একাদশে সাকিবের সাথে অলরাউন্ডার ক্যালিস। একাদশে জেনুইন বোলার চার জন। দু’জন স্পিনার ও দু’জন পেসার। দুই বিশ্বসেরা শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন স্পিন বিভাগ সামলাবেন। পেস অ্যাটাকে থাকছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথ। 
সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ : শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জক ক্যালিস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রাথ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat