×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক রূপ দিতে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি। তিনি বলেন, ১৫ই আগস্টের হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের এতো বড় দুঃসাহস কখনো হতো না। ওবায়দুল কাদের আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। 
বিএনপি ইতিহাস নিয়ে কানামাছি খেলা করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের খুনের রাজনীতির জনক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক শক্তির একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল হচ্ছে বিএনপি। বেগম জিয়ার একাধিক ভুয়া জন্মদিন পালন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সঠিক জন্মদিন কবে তা জানতে চাইলে তিনি সঠিক জবাব না দিয়ে আবোলতাবোল বলেন। করোনা গোটা পৃথিবীকে বদলে দিলেও  বিএনপি নামক দলটির স্বভাবচরিত্র বদলায়নি উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে তাদের নেতিবাচক ধারা বদলাতে পারেনি,তাদের ষড়যন্ত্রের রাজনীতি ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতারও বদল হয়নি।
আইন বিষয়ক উপকমিটির চেয়ারম্যান এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আইন বিষয়ক উপকমিটির সদস্য সচিব এডভোকেট কাজি নজিবুল্লাহ হিরু প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat