×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বই পড়তে ভালবাসতেন। তিনি ছিলেন সাহিত্যানুরাগী পাঠক।’  
আজ শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গমাতা ১০ বছর বয়সে পর বাড়িতেই পড়েছেন। নিজে গিয়ে নিউ মার্কেট থেকে বই কিনে নিয়ে আসতেন।
তিনি আরো বলেন, তাঁর রাজনীতিক স্বামী (বঙ্গবন্ধু) পড়ছেন, শুধ্ ুআমাদের ইতিহাস নয়, সারা বিশ্বের সাহিত্য পড়ছেন, দর্শন পড়ছেন। পাশাপাশি  বঙ্গবন্ধু বারট্রান্ড রাসেলের বই পড়ে বাংলা করে শোনাতেন বঙ্গমাতাকে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের সকলে রাজনীতি করতেন এবং পড়াশোনা করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন কলেজে রাজনীতি ও লেখাপড়ার পাশাপাশি বেহালাও বাজাতেন।’
তিনি বলেন, ‘স্বাধীন দেশে শিক্ষার একটি সামগ্রিক দিক নির্দেশনা দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যেনও তার দেখানো পথে চলতে পারি।’
মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat