×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-১৬
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের তথ্য উদঘাটন এখন সময়ের দাবি।
আজ সকালে সচিবালয়ে তথ্য অধিদফতর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার নকশা একদিনে হয়নি বা এটি শুধুমাত্র গুটিকতক সেনাসদস্যের বিষয় নয়। একশ’ মিনিট ধরে পরিচালিত এই হত্যাকান্ড স্বাধীনতা বিরোধীদের দীর্ঘদিনের পরিকল্পিত চক্রান্তের অংশ এবং স্বাধীনতার অর্ধশত বছর পরেও সেই ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় আছে। সেকারণেই বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের তথ্য উদঘাটন এখন সময়ের দাবি।’ খবর সংবাদ বিজ্ঞপ্তির।
সচিব মো. মকবুল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনীতি, প্রশাসনিক দক্ষতা ও চিন্তাচেতনা একান্তই তাঁর নিজস্ব, তাঁর সমসাময়িক বা পূর্বের কোনো বিশ্বনেতার ভাবনা তিনি অনুসরণ করেননি। এখানেই তিনি অনন্য। বঙ্গবন্ধুই প্রথম বাঙালিদের জন্য স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন এবং কোটি কোটি বাঙালিকে অনুপ্রাণিত করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। সেকারণেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং তার আদর্শ সকল বাঙালির জন্য অনুসরণীয় এবং জীবনের পাথেয়স্বরূপ।’
প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে সভায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম এনডিসি, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, তথ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ফয়জুল হক, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী মো. আব্দুল কালাম আজাদ, তথ্য অধিদফতর ও এর আঞ্চলিক দপ্তরগুলোর কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত জনসংযোগ কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং জাতীয় শোক দিবসে নিজ নিজ দপ্তরের পালিত কর্মসূচি তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat