×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য  ঘোষিত নিউজিল্যান্ড দলে জায়গা হলো না অভিজ্ঞ ডান-হাতি ব্যাটসম্যান রস টেইলরের। বিশ্বকাপ ও ভারতে টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল আজ ঘোষনা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন কেন উইলিয়ামসন।
টেইলরের মত সুযোগ হয়নি কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেনের। তবে দলে সুযোগ হয়েছে ২০১৪ ও ২০১৬ বিশ্বকাপে হংকংএর হয়ে খেলা মার্ক চাপম্যানের। 
টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ভারত সফরের কথা ভেবে সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়েছে বিশেষজ্ঞ তিন স্পিনার। তারা হলেন- মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টড অ্যাস্টল। ৩৪ বছর বয়সী অ্যাস্টল নিউজিল্যান্ডের হয়ে ৪টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। 
১৬তম খেলোয়াড় হিসেবে দলের সাথে থাকবেন এডাম মিলনে। কেউ ইনজুরিতে পড়লেই মূল স্কোয়াডে সুযোগ হবে তার।  
আগামী ১৭ অক্টোবর থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে গ্রুপ-২এ রয়েছে নিউজিল্যান্ড।  গ্রুপে আরও আছে- ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। বাছাই পর্ব পেরিয়ে গ্রুপ-২এ আরও দু’টি দল যোগ দিবে। ১৪ নভেম্বর টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অনুষ্ঠিত হবে। 
টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ভারত সফরের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি ও অ্যাডাম মিলনে (কেউ ইনজুরি পড়লে স্থলাভিষিক্ত হবেন)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat