×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-০৩
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, ওয়াশিংটন রাশিয়ার ২৪ কূটনীতিককে আগামী ৩ সেপ্টেম্বর নাগাদ দেশ ত্যাগ করার কথা বলেছে।  ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে যুক্তরাষ্ট্র ছাড়ার কথা বলা হলো। খবর এএফপি’র।
রোববার প্রকাশিত ওয়াশিংটন ভিত্তিক দি ন্যাশনাল ইন্টারেস্টকে দেয়া এক সাক্ষাতকারে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনোভ বলেন, ‘আমরা ২৪ কূটনীতিকের একটি তালিকা পেয়েছি, যারা ২০২১ সালের ৩ সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন ভিসা প্রদান প্রক্রিয়া হঠাৎ করে কঠিন করার কারণে তাদের প্রায় সকলকে প্রতিস্থাপন ছাড়াই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।’
অ্যান্তোনোভ জানান, ‘গত ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্র বিভাগ একতরফাভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা রুশ কূটনীতিকদের মেয়াদ তিন বছর নির্ধারণ করে। আমরা যতটা জানি, আর কোন দেশের ক্ষেত্রে তা প্রয়োগ করা হয়নি।’
এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস সোমবার বলেন, ‘বিষয়টির ব্যাপারে অ্যান্তোনোভ যে ব্যাখা দিয়েছেন তা সঠিক নয়। রুশ কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থান করার ভিসার মেয়াদ তিন বছর এটা নতুন কিছু না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat