×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৭-৩০
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি এক শিশুর দাফন অনুষ্ঠান চলাকালে সংঘর্ষ ছড়িয়ে পড়লে তিনি নিহত হন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘২০ বছর বয়সী শওকত খালিদ আওয়াদ বেইতউমারে মাথায় ও পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান।’
গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় ফিলিস্তিন বিক্ষোভকারী ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, বুধবার মোহাম্মাদ আল-আলামি নামের ১২ বছর বয়সী এক শিশু ইসরাইলি সৈন্যের  গুলিতে মারা যায়। এ সময় সে হেবরনের উত্তর পশ্চিম বেইতউমারে  তার বাবার সাথে একটি গাড়িতে করে যাচ্ছিল।
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ’র পতাকা দিয়ে ঢেকে শিশুটির লাশ নিয়ে বেইতউমারে বৃহস্পতিবার শোভাযাত্রা বের করা হয় এবং পরে সেখানেই তাকে দাফন করা হয়।
এএফপি’র এক সংবাদদাতা জানান, পরে কয়েকশ’ ফিলিস্তিনি নাগরিক ইসরাইলি নাগরিকদের  লক্ষ্য করে ইট পাটকেল  নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সৈন্যরা টিয়্যার গ্যাস ছুড়ে। এতে সেখানে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং শওকত খালিদ আওয়াদ নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat