×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৫
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ব্রিটেন আয়োজিত জলবায়ু আলোচনায় বিশ্বের ৫১টি দেশের জলবায়ু ও পরিবেশ বিষয়ক মন্ত্রীরা অংশ নিচ্ছেন।
গ্লাসগোয় নভেম্বরে যে সিওপি২৬ জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন হবে তার আগে রোববার গুরুত্বপুর্ণ এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
সিওপি২৬ এর সভাপতি ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মার নেতৃত্বে দুই দিনের  বৈঠকটি রুদ্ধ দ্বার কক্ষে ভার্চুয়ালি এবং মুখোমুখি উভয়ভাবেই অনুষ্ঠিত হবে।
গত ১৮ মাসেরও বেশি সময় পর এ ধরনের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ব্রিটিশ সরকারের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সম্মেলনে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান প্রয়োজন সেসব নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।
যে ৫১ দেশের মন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনও রয়েছে।
শর্মা বলেন, আমাদের এই গ্রহকে নিয়ে আমরা বিপদজনক সময়ের মুখোমুখি। একে রক্ষার একমাত্র উপায় হলো সকলের একপথে চলা।
এদিকে জলবায়ু বিষয়ক মার্কিন দূত জন কেরি বলেছেন, চলতি সপ্তাহে শীর্ষ সম্মেলন বিশ্বব্যাপী একত্রিত হওয়ার এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা কারার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।
তিনি বলেন, গ্লাসগো সেই জায়গা এবং ২০২১ এমন একটি সময় আমরা ১০০ দিনেরও কম সময়ে পরবর্তী ১০০ বছরকে বাঁচাতে পারি।
তিনি আরো বলেন, এ জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। এবং নিতে হবে এখনই। কারণ সময় ফুরিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat