×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-২০
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন উন্মাদের মতো প্রলাপ বকছে।
আজ সকালে রাজধানীর শেখ রাসেল স্কয়ারে নিউ মডেল ডিগ্রি স্কুলের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র সমালোচনা করে তিনি বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে করোনায় আক্রান্ত দেশ। মানুষ দিশেহারা হয়ে গেছে। কিন্তু বিএনপি নামক দলটি মানুষের কাছে যায় নাই। জনগণের প্রতি এই দলটির কোন দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি কোন কর্তব্যপরায়ণতা নেই। তাই এই দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন উন্মাদের মতো প্রলাপ বকছে।
করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের অপপ্রচার গুজবের সমালোচনা করে নানক বলেন, বিশে^ যখন ভ্যাকসিন উৎপাদন হল, যখন অনেক বড় বড় দেশ, বিশ^ মোড়লরা সেই ভ্যাকসিন পায় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে এসেছিলেন মানুষের জন্য। যখন ভ্যাকসিন এসেছে, তখন এই ভ্যাকসিনের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালিয়েছে। তারা ভ্যাকসিনের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করেছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি মানুষকে টিকা না দেয়ার জন্য উৎসাহিত করেছিল। কিন্তু দলের চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার নিজেই ভ্যাকসিন গ্রহণ করেছেন। 
পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনাও করেন এবং দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান নানক।
মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat