×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৭-১৬
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগান এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশের স্থানীয় তালেবান নেতাদের সাথে যুদ্ধবিরতি পালনের বিষয় মধ্যস্থতা করা হয়েছে। তালেবান জঙ্গিরা দেশব্যাপী তাদের তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে এ প্রদেশে ব্যাপক হামলা চালায়। খবর এএফপি’র।
বাদগিজ গভর্ণর হাসেমুদ্দিন শামস বলেন,  যুদ্ধ বিরতির জন্য কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি। তালেবান জঙ্গিরা গত সপ্তাহে প্রাদেশিক রাজধানী কালা-ই-নাউয়ে হামলার পর এ যুদ্ধবিরতি চুক্তি করা হয়। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী মে মাসের গোড়ার দিক থেকে তাদের চূড়ান্ত সৈন্য প্রত্যাহার শুরু করার পর কোন নগরীতে এটি ছিল জঙ্গিদের প্রথম বড় ধরনের হামলা।
আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে যুদ্ধবিরতি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে শুরু হওয়ার কথা।
প্রদেশটির অবশিষ্ট অংশ দখল করে নেয়ার পর তালেবান জঙ্গিরা কালা-ই-নাউ অভিমুখে দ্রুত অগ্রসর হয়। সেখানে আফগানবাহিনী ও তালেবান যোদ্ধাদের বিভিন্ন রাস্তায় ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়।
দেশের নানা সংকট মোকাবেলা করে চলা আফগান বাহিনী পরে জানায়, তারা নগরীর বাইরে জঙ্গিদের কঠোরভাবে মোকাবেলা করে।
তালেবান জঙ্গিরা আফগানিস্তানের পার্বত্য অঞ্চলের অনেক জেলা ইতোমধ্যে দখল করে নিয়েছে। এর পাশাপাশি তারা প্রতিবেশি দেশের সাথে থাকা গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে।
বুধবার তারা পাকিস্তান সীমান্তবর্তী স্পিন বলদাক সীমান্ত ক্রসিং দখল করেএবং সেখানে তাদের পতাকা উড়িয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat