×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৩
  • ৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সর্বশেষ সহিসংতায় শুক্রবার ছয় জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন বিদ্রোহী এবং একজন সৈন্য। কাশ্মীরে গত দু’সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে।
পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।কাশ্মীর উপত্যকার রাজপোড়া এলাকায় বৃহস্পতিবার রাতে সংঘর্ষ শুরু হলে এ ছয়জন প্রাণ হারায়। পুলিশ বলছে, নিহত পাঁচ জঙ্গি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও চলতি সপ্তাহগুলোতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার কুলগ্রাম বনাঞ্চলে সৈন্যদের হামলায় সন্দেহভাজন তিন জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, চলতি বছর এ পর্যন্ত ৬১ জঙ্গি নিহত হয়েছে। কাশ্মীরের ভারতপন্থী ১৪ নেতা গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন। এরপরই কাশ্মীরে উত্তেজনা বাড়তে থাকে। উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকেই কাশ্মীরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা শুরু হয়। দিনে দিনে তা বাড়তে থাকে। সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যকার সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার লোক প্রাণ হারায়, যার অধিকাংশ বেসামরিক নাগরিক। বর্তমানে এই অঞ্চলে প্রায় পাঁচ লাখ ভারতীয় সৈন্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat